Thursday, October 28, 2021

নারী শিক্ষার অধিকার

  

নারী শিক্ষার অধিকার

              করিমুল ইসলাম




নারী পুরুষে গড়ে ওঠে সংসার, 

কেন নারীদের নেই শিক্ষার অধিকার? 

ঘরে - বাইরে কত নারী হয় লাঞ্ছিত! 

তাদের কেন শিক্ষা থেকে করা হয় বঞ্চিত? 


এই সমাজে নারীদেরও আছে স্থান, 

কতদিন তাঁরা সহ্য করবে অপমান? 

নারী হয়ে পুরুষের চাল - চলন বিপদ ঘটায়, 

তাই নারীদের মর্যাদা রক্ষা পায় পর্দায়। 


যারা বলে নারী - পুরুষের অধিকার সমান, 

তারাই আবার ঘরের নারীদের দেয় না সন্মান। 

নারী সত্ত্বা বজায় রাখতে মনুষ্যত্ব দরকার, 

নারী শিক্ষা বৃদ্ধির জন্য ব্যবস্থা করেছে সরকার। 



সমাপ্ত

Sunday, October 24, 2021

উক্তি

               
   



নদী যেই মতো আপন গতিবেগে বয়ে যায়,

ঠিক সেই মতো তুমি আপন মনে কাজ করো একদিন সফলতা পাবে।


  

                              করিমুল ইসলাম

Friday, October 22, 2021

কবিতা কৃষক ঘরের সন্তান


কবিতা - কৃষক ঘরের সন্তান 

                  কবি - করিমুল ইসলাম




আমরা কৃষক ঘরের সন্তান, 

শস্য ক্ষেত আমাদের প্রাণ।

 কৃষকরা অন্ন যোগায় ধনীদের তরে, 

আমাদের সুখ কৃষকের ঘরে। 


ফসল বিক্রি করে পাইনিকো দাম, 

সমাজে আমাদের নাইকো সন্মান। 

মূর্খ নয় কৃষকরা কৃষির মাষ্টার, 

কৃষিকাজ তাদের পূর্বের অভিজ্ঞতার। 


কৃষকরা সাড়াদিন মাঠে কাজ করে,

কঠিন কর্মে রৌদ্রে ঘাম ঝরে। 

সন্ধ্যায় নিজ নিজ ঘরে ফিরে, 

ক্ষুদার্ত পেটে শুয়ে পড়ে ক্লান্ত শরীরে। 


সবুজ শস্য দেখে কৃষকের মুখে ফুটে হাসি, 

কষ্ট করে তবুও তারা থাকে বড়ো খুশি। 

মিলেমিশে একসাথে কাজ করে, 

তারা হিংসা কভু নাই করে। 




সমাপ্ত




Wednesday, October 20, 2021

কবিতা ঘুম ভাঙানো পাখি

 

কবিতা - ঘুম ভাঙানো পাখি

     কবি - করিমুল ইসলাম







প্রতিদিন ঘুম ভেঙে তোমার ডাকে, 

প্রতিদিন তোমায় দেখি সবার আগে। 

তোমার ডাকে রবি হাসে, 

রাত্রি কেটে ভোর আসে। 


আমার ঘুম ভেঙে তোমার ডাকে, 

তোমার ঘুম ভেঙে কার ডাকে ? 

সাড়া রাত তুমি থাক নিরবে, 

প্রতিদিন তোমার ডাক হৃদয় জাগে।


প্রতিদিন ঘুম ভেঙে তোমার ডাকে, 

প্রতিদিন তোমায় দেখি সবার আগে। 

তুমি ঘুম ভাঙানো পাখি,

আমি তোমার ডাক শুনে খুলি আঁখি। 

Tuesday, October 19, 2021

মায়ানমার

   কবিতা - মায়ানমার

  কবি - করিমুল ইসলাম






হায় মায়ানমার ! 

অপরিচিত ছিল মানবরূপ তোমার। 

তোমার  ক্রন্দনে কেঁপে উঠল জগৎ , 

বিশ্বে তোমার ইতিহাস হল মহৎ।। 


এই বুঝি এল বোমা আর ছুড়ি হাতে নিয়ে , 

শক্তি যাদের তীব্র সিংহের চেয়ে। 

চিরতরে রেখে গেল তোমার অপমানিত ইতিহাসে , 

অমর হয়ে রইল এই ইতিহাস সাড়া বিশ্বে।। 


কচি সন্তানের অত্যাচারে , 

মা কেমনে সহ্য করে ? 

কে আছে মায়ানমারে বীর সন্তান ? 

ইতিহাস একদিন দেবে তাঁর স্থান।। 



সমাপ্ত

Featured Post

দুই শালিক কবিতা। কবি করিমুল ইসলাম।

 দুই শালিক করিমুল ইসলাম  দুই শালিকে আপন মনে, বাসা বানায় গভীর বনে। খড় - কুটোর ওই ঘর খানি, সোনার চেয়েও অনেক দামি। সেই বাসায় নব আত্মীয় এস...

Popular