Sunday, August 23, 2026

কবিতা যুদ্ধ। কবি করিমুল ইসলাম bengali poem


যুদ্ধ  
করিমুল ইসলাম 



যুদ্ধ নয়, দাঙ্গা নয়, বিদ্বেষ নয়,

সুষ্ঠু জীবন গড়তে চাই,

একসাথে মিলেমিশে বাস করি, 

কাউকে যেন হারাতে হয় নাই?

রক্তিম মৃত্তিকা চাই না

আগ্নেয় অস্ত্র হাতে নয়,

শপথ করিও সকলে

মানব জাতির হবে জয়।

শাসক দল যুদ্ধ লাগায়

ফায়দাটা কে পায়?

রণক্ষেত্রে শতাধিক প্রজা

নিমিষে প্রাণ হারায়।

যুদ্ধে ভাষাহীন ক্রন্দনে

কেঁপে উঠে জগৎ,

বীরত্বের পরিচয় মেলে

সে কত মহৎ?

বয়ে যায় রক্ত ধারা,

অশ্রুপাত দু - নয়নে;

চির চিহ্ন রেখে যায়

সকল প্রজাদের মনে।

চারিদিকে বোমার ধোঁয়ায় গ্রাস,

নিষ্পাপ শিশুর চিৎকার;

তুমি কি পারবে বন্ধ করতে

চিরতরে যুদ্ধের হুঙ্কার?




 

Sunday, August 16, 2026

কবিতা জননী। কবি করিমুল ইসলাম bengali poem

 জননী

করিমুল ইসলাম



বাঁধিয়াছি মায়ের কোলে ঘর,

হৃদয় হরণ করিয়াছে বিভোর। 

শিশুর চোখের কোণে কাজল, 

মুখখানি ঢেকে রয় মায়ের আঁচল। 


অজ্ঞাত শিশুর মনে নানা প্রশ্ন জাগে, 

শিশুকে ভরিয়া রাখে ভালোবাসা - আবেগে! 

মায়ের সকল সুখ শিশুকে ঘিরে, 

শিশুকে ঘুম পাড়ায় বসিয়া শিয়রে। 

মমতাময়ী মায়ের মুখ খানি, 

শিশু দেখিতে থাকে সারাক্ষণই

সন্তানের সুখে নিজেকে করিয়াছে নিঃশেষ, 

শিশুর জীবন গড়তে মা হইল বিশেষ। 




Sunday, August 2, 2026

দুই শালিক কবিতা। কবি করিমুল ইসলাম।

 দুই শালিক

করিমুল ইসলাম 


দুই শালিকে আপন মনে,

বাসা বানায় গভীর বনে।

খড় - কুটোর ওই ঘর খানি,

সোনার চেয়েও অনেক দামি।


সেই বাসায় নব আত্মীয় এসে,

শালিক দু'টোর মন নিয়েছে কেড়ে। 


সাত সকালে কিচিরমিচির ডাকে,

বেহুলার সুরে গান ধরেছে কলরবে।

উল্লাসে মেতেছে এই ধরা,

শালিকের চেয়ে ছানাগুলো সেরা।


সকল সুখ ছোট্ট নীড়ে রয়,

বৃষ্টি - বাদলে নেই কোনো ভয়?




Featured Post

কবিতা যুদ্ধ। কবি করিমুল ইসলাম bengali poem

যুদ্ধ   করিমুল ইসলাম  যুদ্ধ নয়, দাঙ্গা নয়, বিদ্বেষ নয়, সুষ্ঠু জীবন গড়তে চাই, একসাথে মিলেমিশে বাস করি,  কাউকে যেন হারাতে হয় নাই? রক্তিম ...

Popular