Sunday, August 23, 2026

কবিতা যুদ্ধ। কবি করিমুল ইসলাম bengali poem


যুদ্ধ  
করিমুল ইসলাম 



যুদ্ধ নয়, দাঙ্গা নয়, বিদ্বেষ নয়,

সুষ্ঠু জীবন গড়তে চাই,

একসাথে মিলেমিশে বাস করি, 

কাউকে যেন হারাতে হয় নাই?

রক্তিম মৃত্তিকা চাই না

আগ্নেয় অস্ত্র হাতে নয়,

শপথ করিও সকলে

মানব জাতির হবে জয়।

শাসক দল যুদ্ধ লাগায়

ফায়দাটা কে পায়?

রণক্ষেত্রে শতাধিক প্রজা

নিমিষে প্রাণ হারায়।

যুদ্ধে ভাষাহীন ক্রন্দনে

কেঁপে উঠে জগৎ,

বীরত্বের পরিচয় মেলে

সে কত মহৎ?

বয়ে যায় রক্ত ধারা,

অশ্রুপাত দু - নয়নে;

চির চিহ্ন রেখে যায়

সকল প্রজাদের মনে।

চারিদিকে বোমার ধোঁয়ায় গ্রাস,

নিষ্পাপ শিশুর চিৎকার;

তুমি কি পারবে বন্ধ করতে

চিরতরে যুদ্ধের হুঙ্কার?




 

Featured Post

কবিতা যুদ্ধ। কবি করিমুল ইসলাম bengali poem

যুদ্ধ   করিমুল ইসলাম  যুদ্ধ নয়, দাঙ্গা নয়, বিদ্বেষ নয়, সুষ্ঠু জীবন গড়তে চাই, একসাথে মিলেমিশে বাস করি,  কাউকে যেন হারাতে হয় নাই? রক্তিম ...

Popular