Wednesday, November 17, 2021

কবি ও কবিতা


 কবি ও কবিতা
                                  
                                       করিমুল ইসলাম


 
কবিতা লেখে একজনা, 
কবিতা পড়ে আর একজনা। 
কেউ তো কবিকে তা শোনায় না? 
কবির মনে কত বাসনা। 

যে কবিতার অক্ষর গুলো সাজানো হয়নি, 
সেই কবিতার কবির হদিস পাওয়া যায়নি। 
 যে কবিতা ছাপা হয়নি কোনো ছাপাখানা,পত্রিকায়, 
সেই কবিতা ছাপা হয়নি কোনো বইয়ের পাতায়।

যদি কবিতার লেখা হয় সুমধুর, 
তবে লেখা ভেসে যায় বহুদুর। 
 কবিতা ছাপা হয়েছে কবির মনে, 
সেই কবিতার শেষ লাইনটি রয়েছে গোপনে। 


No comments:

Post a Comment

Featured Post

দুই শালিক কবিতা। কবি করিমুল ইসলাম।

 দুই শালিক করিমুল ইসলাম  দুই শালিকে আপন মনে, বাসা বানায় গভীর বনে। খড় - কুটোর ওই ঘর খানি, সোনার চেয়েও অনেক দামি। সেই বাসায় নব আত্মীয় এস...

Popular